,

রাশিয়ায় দামি সোফা সরিয়ে দিয়ে সাধারণ চেয়ারে বসলেন মোদি

news-image

রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক হাই প্রোফাইল সভায় মোদি আরামদায়ক, অভিজাত সোফা সরিয়ে চেয়ারে গিয়ে বসেন।এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ভারতীয় কূটনৈতিক দল ও আমলাদের সঙ্গে সভাকক্ষে মোদি প্রবেশ করছেন।

দেখা যায়, চেনা কায়দাতেই তিনি রাজকীয়ভাবে উপস্থিত হন সভায়। আর গিয়েই আয়োজকদের উদ্দেশে সোফাকে নির্দিষ্ট করে কিছু একটা বলতে থাকেন। এরপরই আয়োজকরা সেখান থেকে সোফা সরিয়ে নেন। জায়গায় বসে চেয়ার।আর সেই চেয়ার অন্যদের সঙ্গে বসেই অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। এই গোটা ঘটনার ভিডিও প্রকাশ করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

তবে প্রশ্ন উঠতেই পারে, কেন এমনভাবে সোফা সরিয়ে চেয়ারে কেন বসলেন? যার উত্তরে পীযূষ গোয়েল জানান, শুধুমাত্র সভায় উপস্থিত বাাকিদের সঙ্গে একই চেয়ারে বসতে অনুষ্ঠান দেখতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তার জন্য কোনো আলাদা আয়োজন হোক সভায়, তা তিনি চাননি। পীযূষ গোয়েলের দাবি মোদি এখানেই ‘অতি সাধারণ’। ওয়ান ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর