,

হঠাৎ দেশত্যাগ করলেন শাকিব খান

news-image

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান দেশে নেই। শুক্রবার ভোরে তিনি দেশত্যাগ করেছেন। ভোর ৪টার ফ্লাইটে তিনি উড়াল দেন দুবাইয়ের উদ্দেশ্যে। জানা গেছে, দুবাইতে শাকিব তার নতুন সিনেমার জন্য লোকেশন দেখতে গেছেন। তার সঙ্গে রয়েছেন তার কাজিন মনির জামান, নির্মাতা ইফতেখার চৌধুরী ও চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু। ৩-৪ দিন তিনি দুবাই থাকবেন।

এর আগে অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের বিভিন্ন দেশে শুটিং করেছেন দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান। তবে এবারই প্রথম তাকে মধ্যপ্রাচ্যে শুটিং করতে দেখা যাবে।

দুবাইয়ে উড়াল দেয়ার আগে শাকিব খান গণমাধ্যমকে জানান, ‘পাসওয়ার্ড’ ছবির গানের শুটিং তুর্কিতে একেবারে নতুন লোকেশনে করেছি। আগেই চেয়েছিলাম দুবাইতে শুটিং করতে। তখন সেখানে প্রচণ্ড গরম থাকায় সম্ভব হয়নি। বড় পরিকল্পনা নিয়েছি। এবার এসকে ফিল্মসের নতুন ছবির শুটিং হবে দুবাইতে। সেখানে ভালো ভালো লোকেশনে কাজ হবে। মূলত সেজন্যই দুবাইতে যাচ্ছি।

শাকিব খান বর্তমানে কাজ করছেন ‘আগুন’ সিনেমায়। দেশবাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই সিনেমা পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এতে শাকিবের নায়িকা নবাগত জাহারা মিতু। দুবাই থেকে ফিরেই ‘আগুন’-এর পরবর্তী লটের কাজে অংশ নেবেন শাকিব খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর