,

মুশফিক কি আউট ছিলেন?

news-image

লিটন দাসকে তিনে নামিয়েই ব্যাটিং অর্ডারে গড়বড় করে ফেলে বাংলাদেশ দল। সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে তাই ব্যাট করতে নামতে হয় ছয়ে। ততক্ষণে বাংলাদেশ চার উইকেট হারিয়ে চাপে। সাকিব ১১ রানে ফিরে গেলে ৮৮ রানে চার উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুলের সঙ্গে মুশফিককে ক্রিজে দাঁড়িয়ে তখন দলের ভার টানতে হতো। কিন্তু বিতর্কিত এক আউটে ওই ৮৮ রানেই ডাক মেরে ফেরেন মুশফিক। দল পড়ে যায় ফলো অনের শঙ্কায়।

বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৩তম ওভারের চতুর্থ বলে আউট হন সাকিব। লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও লাভ হয়নি। দুই বল বাদেই আউট হন মুশফিক। রশিদের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন তিনি। বল ব্যাটে লেগে মুশফিকের জুতায় লেগে চলে যায় শর্টে থাকা আফগান ফিল্ডার ইব্রাহিম জাদরানের হাতে। আউটের আবেদন করেন তিনি।

কিন্তু মাঠে থাকা আম্পায়ার নিশ্চিত ছিলেন বল মাটি ও জুতা ছুয়ে হাতে গেছে। নাকি সরাসরি জুতায় পড়ে ইব্রাহিমের হাতে এসেছে। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে যান মাঠে থাকা আম্পায়ার। এরপর টিভি রিপ্লেতে দেখা যায়, বল মাটিতে পড়েছে কি-না নিশ্চিত বোঝার উপায় নেই। আবার জুতা থেকেও হাতে এসেছে এমন স্পষ্টও নন টিভি আম্পায়ার। কিন্তু অবাক করে ব্যাটসম্যানের বিপক্ষেই সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার নিতিন মেনন। বিতর্কিত ওই সিদ্ধান্তে শূন্য রানে মাঠ ছাড়তে হয় মুশফিকের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর