,

চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

news-image

বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মুছা ও মো. আজিজ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত তিনজনই কক্সবাজারের উখিয়ার হাকিমপাড়ার শরণার্থী শিবিরের বাসিন্দা।

এ ছাড়া চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে শফিউল হাই নামে আরও একজন রোহিঙ্গা আটক হয়েছেন। গতকাল নগরের মনসুরাবাদে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে তাকে আটক করা হয়। এর আগে গত ২৮ আগস্ট সোনা মিয়া নামে আরেক রোহিঙ্গা যুবক এবং ২২ আগস্ট সুমাইয়া আক্তার নামে এক রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে গিয়ে আটক হন।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) মো. আশিকুর রহমান বলেন, ‘কে বা কাদের মাধ্যমে রোহিঙ্গারা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করছে তা তদন্ত করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির