সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রবাজারে কালাশনিকভ ২০৩ নিয়ে আসছে ভারত-রাশিয়া

news-image

ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন রাশিয়ায় আছেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদি এ কথা জানান। রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বৈঠক হয়। অস্ত্র তৈরির ব্যাপারে ভারত ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়েছে। ইন্ডিয়া টুডে

অস্ত্র তৈরি উদ্যোগের ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা নতুন পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করেন সামরিক বিশ্লেষকেরা। ভারতে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি অস্ত্র কারখানা আছে। উত্তর প্রদেশের আমেথির কোরওয়াতে ওই অস্ত্র কারখানার নাম ইন্দো–রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড। এতে ভারতের শেয়ার ৫০ দশমিক ৫ শতাংশ ও রাশিয়ার ৪৯ দশমিক ৫ শতাংশ।

নতুন চুক্তি অনুযায়ী সম্ভবত উত্তর প্রদেশের কোরওয়াতে তৈরি হবে একে-২০৩ রাইফেলের কারখানা। প্রযুক্তি হস্তান্তরের সামরিক ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে ভারত ও রাশিয়া। কোরওয়াতের কারখানায় তৈরি হবে ৬ দশমিক ৭ লাখ একে-২০৩ রাইফেল। এ অস্ত্র ব্যবহার করবে দুটি দেশই। বাড়তি অস্ত্র তৃতীয় কোনো দেশে রপ্তানি করা হবে। ভারতীয় সেনাসদস্য ও বিমানবাহিনীর সদস্যদের জন্য অপেক্ষাকৃত হালকা হেলিকপ্টার নির্মাণের চুক্তিও করে ভারত ও রাশিয়া৷

ভারতের প্রধানমন্ত্রী মোদি মনে করেন, যৌথভাবে এই অস্ত্র তৈরি ভারত-রাশিয়ার সম্পর্কেই মজবুত করবে না, সঙ্গে ভারতের কারখানাকেও উৎসাহ দেবে। মোদি বলেন, বিশ্বাসের ওপর ভিত্তি করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক এক অন্য পর্যায়ে নিয়ে গেছেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, তাঁদের দ্বিপক্ষীয় বৈঠকে, বাণিজ্য ও বিনিয়োগ–সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া তেল ও গ্যাস, পরমাণুশক্তি, প্রতিরক্ষা নিয়েও হয়েছে আলোচনা। ২০২০ সালের মে মাসে ৭৫তম বিজয় দিবসের প্যারেড উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সহজ হলো।

ভারতের পররাষ্ট্রসচিব বিজয় গোখলে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে রুশ ফেডারেশন এবং সোভিয়েত ইউনিয়নের ৭৫তম বিজয় দিবস উদ্‌যাপনের আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।২০১৫ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৭০তম বিজয় দিবসে রাশিয়ার আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

বিএনপি ইজ রিজেক্ট : হাসনাত আবদুল্লাহ

সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির ৬ জন হত্যা মামলায় কারাগারে

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ডিত মরদেহ উদ্ধার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৫ উদ্যোগ

মোসলেহ উদ্দিন ডিএমপির নতুন কমিশনার

হামের টিকা বিএনপি সময়ে মজুদ ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী

কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা