,

সাকিব-মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ

news-image

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ। রশিদের বল ডিফেন্স করতে চেয়েছিলেন সাকিব। কিন্ত বল তার ব্যাটের ফাঁক গলে প্যাডে আঘাত হানে। ফিল্ডারদের জোড়ালো আবেদনে আউট দেন আম্পিয়ার। সাকিব রিভিউ নিয়েও বাচতে পারেননি। সাকিবের পর দ্রুত ফিরে যান মুশফিকুর রহিম।

সৌম্য সরকারের পর দ্রুত সাজঘরে ফেরেন লিটন দাস। প্রথমবারের মতো আক্রমণে এসেই সাফল্য পান রশিদ খান। রশিদ উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন লিটন। এর আগে সৌম্য সরকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৩৮ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন মোহাম্মদ নবী। নবির জোরের ওপর করা ডেলিভারি টার্ন না করে সোজা ভেতরে ঢোকা বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে মিস করেন ১৭ রান করা সৌম্য সরকার। ফিল্ডারদের জোড়ালো আবেদনে আউট দিতে খুব একটা ভাবতে হয়নি আম্পায়ারকে।

লাঞ্চ বিরতির আগে চার ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পেসার ইয়ামিন আহমাদজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে বল জমা হয় উইকেটকিপারের গ্লাভসে। কোনো রান তোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। দেশের হয়ে রহমত শাহ ১০২, আসগর আফগান ৯২ ও অধিনায়ক রশিদ খান ৫১ রান করেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম চারটি, সাকিব আল হাসান ও নাঈম ইসলাম দুটি করে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১