,

‘১৮+ ডেটিং’ সেবা চালু করেছে ফেসবুক

news-image

সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গী খুঁজে থাকেন অনেকেই। বিষয়টিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের আরো বেশি ফেসবুকমুখী করতে চায় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার থেকে চালু করা হয়েছে ফেসবুকের ডেটিং সেবা বা ম্যাচমেকিং অপশন।
ফেসবুক জানিয়েছে, নতুন এই ফিচার ব্যবহারকারীকে অর্থপূর্ণ সম্পর্ক তৈরির সক্ষমতা দেবে। এতে দুজন ব্যবহারকারীর মধ্যকার যেসব বিষয়ে মিল ও আগ্রহ রয়েছে, সেগুলো মিলিয়ে দেখানো হবে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গতবছর ঘোষণা দিয়েছিলেন, ব্যবহারকারীদের জন্য সঙ্গী খোঁজার একটি ডেটিং সার্ভিসও চালু করবে ফেসবুক। এই যুগল মেলানোর সেবা নিতে হলে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করতে হবে। সেখানে ব্যবহারকারীরা একে অন্যকে বার্তা পাঠাতে পারবেন।

ফেসবুকের এই ডেটিং প্রোফাইলের সঙ্গে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের পোস্ট সরাসরি যুক্ত করতে পারবেন। এতে তিনি ইনস্টাগ্রাম অনুসারীদের গোপন ‘সিক্রেট ক্রাশ’ তালিকা দেখতে পারবেন। এ ছাড়া এতে ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজও যুক্ত করা যাবে। তবে এই সুবিধাটি নিতে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। যারা এ সেবার সঙ্গে যুক্ত হবেন, তখন অন্যদের সঙ্গে যুক্ত হতে ফেসবুক পরামর্শ দেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর