সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসের নতুন কৌশল, ব্যবহার করছে ‘বোমারু’ গরু

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মানুষের বদলে আত্মঘাতী হামলার জন্য গরুকে কাজে লাগানোর নতুন কৌশল নিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরাকের এক গ্রামে ‘বোমারু’ এসব গরু দেখা গেছে।আইএসের অবস্থা এখন বেশ নাজুক। তাদের সদস্যসংখ্যা কমেছে। তাই মানুষের বদলে গরুকে বোমা হামলার জন্য ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠীটি। নিউইয়র্ক টাইমস এমন খবর জানিয়েছে।

গলায় বিষ্ফোরক বাঁধা গরু দুটি দেখা গেছে ইরাকের আল ইসলাহ নামক এলাকায়। সেখানকার স্থানীয় অধিবাসীরা বিস্ফোরক বাঁধা গরু দুটিকে তাদের গ্রামের উত্তর দিকে ঘুরতে দেখেছেন। আর এ খবর নিশ্চিত করেছেন প্রদেশিক পুলিশ কমান্ডারের মুখপাত্র কর্নেল গালিব আল আতিয়া।

কর্নেল গালিব বলেন, গলায় বিষ্ফোরক বাঁধা গরু দুটো গ্রামের চারপাশে ঘেরাঘুরি করছে। চলতে চলতে একসময় রিমোট দিয়ে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। বিষ্ফোরণের পর গরুগুলো মারা যায় আর ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের ঘরবাড়ি। তবে মানুষ হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ কমান্ডারের মুখপাত্রের কথা অনুযায়ী, এ হামলা এমনই ইঙ্গিত দিচ্ছে যে, মার্কিন সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে চার বছরের যুদ্ধে জনশক্তি হারিয়ে আইএস এখন দুর্বল। তাই সশস্ত্র গোষ্ঠীটি হামলার বিকল্প হিসেবে এ পথ বেছে নিয়েছে।

দিয়ালা পুলিশ কমান্ডের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এলাকাটিতে আইএস এর আদর্শকে সমর্থন করে এমন কয়েকটি গ্রাম দলটিকে এই গরু দিয়ে সহায়তা করে। প্রসঙ্গত, ইরাকে দুধ এবং মাংসের জন্য প্রাণীর মূল্য অনেক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন ঘটনা এর আগে তারা দেখেননি।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান