রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন দিয়ে পড়ছে শাকিব-অপুর ছেলে জয়

news-image

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। এখন নেট দুনিয়ার বড় তারকা সে। জয় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে প্লে-গ্রুপে পড়ে। সেখানেও বেশ জনপ্রিয় সে। মাঝে মধ্যেই জয়ের পড়ালেখা, ছবি আঁকা, খেলাধুলার ছবি পোস্ট করেন নিজের ফেসবুক ওয়ালে ও ইনন্টাগ্রামে।

বৃহস্পতিবার নতুন একটি ভিডিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। ভিডিওটিতে দেখা যাচ্ছে জয় মনের আনন্দে খেলা করছে আর পড়ছে। একটা প্লাস্টিকের টুল ঢোলের মতো বাজিয়ে চলেছে সে। আর এই তালে তালে মায়ের সঙ্গে পড়া বলে চলেছে সে। বল, বানানা, লিচু, পটেটো পড়া বলেই চলেছে। আর পড়ার সাথে সাথে সমান তালে চলছে দুই হাত।

ভিডিওটিতে এক ব্যাক্তি কমেন্ট করেছেন, ‘ জয় বাবা আরো বড়ো হয়ে মায়ের মতো হতে হবে।’ এই ভিডিওটি ছাড়াও কয়েকটা নতুন ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। জয়কে খেলতে দেখা যাচ্ছে সেখানে। একটা ছবিতে দেখা যাচ্ছেন চশমা পরেছে জয়। চশমাতে বেশ মানিয়েছে জয়কে।

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়। এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে। রয়েছে অসংখ্য আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্ট্রাগ্রামে তার নামে গ্রুপও আছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়।

https://www.instagram.com/p/B2BxenPj7WP/?utm_source=ig_embed

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর