,

বলিউড অভিনেত্রী থেকে বৌদ্ধ ভিক্ষুণী!

news-image

বিনোদন ডেস্কঃ ১৯৯৪ সালের মিস ইন্ডিয়ার থার্ড রানার আপ বরখা মদন। তারপর বলিউডে। আর রূপালী পর্দায় যখন স্থির থাকলো না মন তখন হয়ে গেলেন বৌদ্ধ ভিক্ষুণী। নতুন নাম হল গ্যালতেন সামতেন।

১৯৭৪ সালে এক পঞ্জাবি পরিবারে জন্ম বরখা মদনের। ইংরেজিতে স্নাতক হওয়ার পরে তিনি মডেলিংকে পেশা হিসেবে গ্রহণ করেন। সুযোগ হয় বড় পর্দাতেও। ১৯৯৬ সালে প্রথম ছবি ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’। ২০০৩ সালে রামগোপাল বর্মার সিনেমা ‘ভূত’-এ তিনি ছিলেন অশরীরীর ভূমিকায়। দেখা গেছে কিছু টেলিভিশন সিরিজেও।

কিন্তু এত কিছু করেও তিনি কাজে মন বসাতে পারছিলেন না। ক্লাস সিক্সে পড়ার সময় তিনি সিকিম গিয়েছিলেন। সে সময় তার বাবা সেখানে সেনা কর্মকতা হিসেবে কর্মরত থাকার সুবাদে ওই অঞ্চলে যাওয়া। আর তখন থেকে বারবার তাকে ডাকত সিকিমের বৌদ্ধমঠ।

সেই মঠ এবং বিক্ষিপ্ত মনকে শান্ত করতে ২০১২ সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। অভিনয় তথা সংসার জীবন ছেড়ে তিনি পা রাখেন সন্ন্যাসে। মাথার চুল বিসর্জন দিয়ে কাঠমান্ডুর এক মঠে দীক্ষা নেন। আর নতুন নাম হয় গ্যালতেন সামতেন।

বরখা মনে করেন, ‘সন্ন্যাস গ্রহণ মানে সংসার ছেড়ে পালানো নয়। বরং, বৌদ্ধ দর্শনকে উপলব্ধি করে সংসারের মুক্তির জন্য কাজ করা।’ তার জীবনের মূলমন্ত্র হল, নশ্বর জীবন এমন কাজেই ব্যবহৃত হোক, যাতে অন্যের ক্ষতিসাধন না হয়। আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর