,

২ সন্তানকে বি’ষ খাইয়ে আ’ত্মহ’ত্যার চেষ্টা মা বাঁচলেও ছেলেমেয়ের মৃত্যু

news-image

ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ দুই সন্তানকে বি’ষ খাইয়ে নিজেও বি’ষপানে আ’ত্মহ’ত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় গৃহবধূ নুর বানু বেঁচে গেলেও বাঁচানো যায়নি সাত বছরের মেয়ে শাম্মি আক্তার ও ১৮ মাসের ছেলে নুর জামালকে। বৃহস্পতিবার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর বারঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য হালিমা খাতুন জানান, সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যায় নুর বানুর স্বামী সেলিম হোসেন। পরে সকাল ৯টার দিকে দুই ছেলেমেয়েকে নিয়ে ঘরে ঢzকে দরজা লাগিয়ে দেন নুর বানু। প্রথমে ছোট ছেলেকে বি’ষ খাইয়ে পরে মেয়ের মুখে বি’ষ দেন তিনি। এর পর নিজেও বি’ষপান করে ঘরের ভেতরে কাপড়ে আ’গুন লাগিয়ে দেন তিনি। তখন ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে শাম্মি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নুর বানু ও তার দুই সন্তানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক নুর জামালকে মৃত ঘোষণা করেন। নুর বানু ও তার মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়। বিকেল ৪টার দিকে মা’রা যায় শাম্মিও। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. শাহজাহান নেওয়াজ জানান, বি’ষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের মা বিপদমুক্ত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।দুই শিশুর দাদি সহর বানু জানান, তার ভরণপোষণ নিয়ে ছেলে ও ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হতো। সর্বশেষ বুধবার রাতেও বি’ষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। সহর বানুর সন্দেহ– সেই জেরেই নুর বানু এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

তবে সেলিম হোসেন দাবি করেন, বসতবাড়ির জমি নিয়ে তার সৎ চাচার সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বি’ষয় নিয়ে সৎ চাচির সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে তার স্ত্রী এই কাণ্ড ঘটাতে পারে।রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বর্তমানে ওই গৃহবধূ পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। এ বি’ষয়ে মামলা হবে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর