,

২ লাখ টাকা অনুদান পাবেন সরকারি কর্মচারীরা

news-image

জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তি সরকারি কর্মচারীদের চিকিৎসা অনুদান এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে কল্যাণ তহবিলে দেয়া চাঁদার পরিমাণও বেড়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী বোর্ডের বোর্ড সভার সিদ্ধান্ত এবং ‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮’ অনুযায়ী কর্মচারী কল্যাণ তহবিলে কর্মচারীদের প্রদেয় চাঁদা, কল্যাণ তহবিল থেকে প্রদেয় অনুদান ও কর্মচারীদের যৌথবীমা তহবিলে কর্মচারীদের প্রদেয় প্রিমিয়াম হার ও অন্যান্য অনুদানের পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে।

কল্যাণ তহবিলের মাসিক সর্বোচ্চ চাঁদা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের এক শতাংশ কিন্তু সর্বোচ্চ ১৫০ টাকা। আগে এটা ছিল মূল বেতনের এক শতাংশ বা সর্বোচ্চ ৫০ টাকা।যৌথবীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম ছিল ৭০ টাকা, এখন সেটা মূল বেতনের শূন্য দশমিক ৭০ শতাংশ কিন্তু ১০০ টাকা করা হয়েছে।

এতে সরকারি কর্মচারীদের জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি যৌথবীমার এককালীন অনুদান এক লাখ টাকা থেকে বেড়ে হয়েছে দুই লাখ টাকা।

এছাড়া মাসিক কল্যাণ ভাতা এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা হয়েছে। দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তা ৫ হাজার থেকে বেড়ে ১০ হাজার টাকা হলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা