,

একগুচ্ছ সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

news-image

জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তি সরকারি কর্মচারীদের চিকিৎসা অনুদান এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে কল্যাণ তহবিলে দেয়া চাঁদার পরিমাণও বেড়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী বোর্ডের বোর্ড সভার সিদ্ধান্ত এবং ‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮’ অনুযায়ী কর্মচারী কল্যাণ তহবিলে কর্মচারীদের প্রদেয় চাঁদা, কল্যাণ তহবিল থেকে প্রদেয় অনুদান ও কর্মচারীদের যৌথবীমা তহবিলে কর্মচারীদের প্রদেয় প্রিমিয়াম হার ও অন্যান্য অনুদানের পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে।

কল্যাণ তহবিলের মাসিক সর্বোচ্চ চাঁদা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের এক শতাংশ কিন্তু সর্বোচ্চ ১৫০ টাকা। আগে এটা ছিল মূল বেতনের এক শতাংশ বা সর্বোচ্চ ৫০ টাকা। যৌথবীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম ছিল ৭০ টাকা, এখন সেটা মূল বেতনের শূন্য দশমিক ৭০ শতাংশ কিন্তু ১০০ টাকা করা হয়েছে।

এতে সরকারি কর্মচারীদের জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি যৌথবীমার এককালীন অনুদান এক লাখ টাকা থেকে বেড়ে হয়েছে দুই লাখ টাকা।

এছাড়া মাসিক কল্যাণ ভাতা এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা হয়েছে। দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তা ৫ হাজার থেকে বেড়ে ১০ হাজার টাকা হলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর