,

পড়াশোনায় বানরের তীব্র ঝোঁক, ছাত্র-ছাত্রীদের সঙ্গে ক্লাস করে!

news-image

একটি মহিলা বানর। শিক্ষার্থীদের পাশাপাশি বসে ক্লাস করতে ভীষণ পছন্দ করে। শুধু একদিন নয়। এক নাগাড়ে প্রায় ১২ দিন ক্লাসে করেছে। শুধু শরীরে উপস্থিতই হয় না, মনোযোগ দিয়ে শিক্ষকের কথাও শোনে লক্ষ্মী হনু। ভারতের অন্ধ্রপ্রদেশের পিপালি মন্ডলের বেঙ্গালামপল্লীর একটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে। এ বিষয়টি গোটা দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এস. আব্দুল লতিফ নামে স্কুলটির এক শিক্ষক বলেন, বর্তমানে হনুকে বন্ধুর মতোই মনে করে শিক্ষার্থীরা। ওই মহিলা হনুমানের সঙ্গে ক্লাস করতে ওদের আর কোনো অসুবিধা হচ্ছে না। ছাত্র-ছাত্রীদের দেয়া লক্ষ্মী নামেই ওকে ডাকে। অন্য এক শিক্ষক বলেন, বানরটির ব্যবহার খুবই ভালো। স্কুলে সময় মতো আসে। এমনকী লক্ষ্মী নিয়মিত স্কুলের প্রেয়ার লাইনেও মন দিয়ে প্রার্থনা করে।

এদিকে প্রথমাবস্থায় লক্ষ্মী হুট করেই ক্লাসে ঢুকে পড়ায় শিক্ষার্থীদের মনযোগ দিতে সমস্যা হয়েছিল। লক্ষ্মী যাতে ক্লাস থেকে বেরিয়ে যেতে পারে সেজন্য রুমের সব দরজা-জানালাও খুলে রাখা হয়। তবে বেরিয়ে গেলেও পরের দিন ক্লাস করতে ঠিক সময়েই হাজির হয় লক্ষ্মী।

বর্তমানে ক্লাসে লক্ষ্মীকে খাবার দেয়া হচ্ছে। চিকিৎসকের নির্দেশে কোনো রকম জাঙ্ক ফুড দেয়া হচ্ছে না। তাই শিক্ষকেরা প্রতিদিন লক্ষ্মীর জন্য কলা নিয়ে আসেন। ছাত্র-ছাত্রীরা সেগুলো লক্ষ্মীকে খাওয়ায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর