,

পেট থেকে বের হলো আস্ত টুথব্রাশ, চমকে গেলেন চিকিৎসকরাও

news-image

২০ বছর ধরে পেটে বয়ে বেড়াচ্ছিলেন একটা আস্ত টুথব্রাশ। এবার অপারেশন করে সেটাই বের করা হলো। অপারেশনের পর চমকে গেছেন চিকিৎসকরাও। দক্ষিণ চিনের এক হাসপাতালে সম্প্রতি এক রোগীর পেট কেটে একটি ১৪ সেন্টিমিটারের টুথব্রাশ বের করা হয়েছে। জানা গেছে, ২০ বছর আগে সেটি খেয়ে ফেলেছিলেন ওই রোগী। পরে আর মনেও ছিল না। ভেবেছিলেন বুঝি হজম হয়ে গিয়েছে। কিন্তু সম্প্রতি সেই টুথব্রাশ কষ্ট দিতে শুরু করে। আর তার পরেই অপারেশন।

চিনের গুয়ানডং প্রদেশের সেনঝেন শহরের ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এর আগে রোগীর পেট থেকে নখ, কয়েন এমনকি লাইটার মিলেছে। কিন্তু ১৪ সেন্টিমিটারের আস্ত একটা টুথব্রাশ, আগে এমন শোনা যায়নি। জানা গেছে, ৫১ বছরের ওই রোগী পেটের ব্যথায় ভুগতে থাকেন বেশ কয়েক বছর ধরে। কিন্তু রোগ ধরা যাচ্ছিল না। গত জুন মাসে পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন আশ্চর্যজনক কিছু একটা রয়েছে। এর পরেই অপরেশন করে টুথব্রাশ উদ্ধার হয়।

ওই রোগী বলেন যে, বছর ২০ আগে চিকিৎসকরা তার এইডস রোগ হয়েছে বলে জানানোর পরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। টুথব্রাশ গিলে আত্মঘাতী হতে গিয়ে ব্যর্থ হন। কিন্তু এর পরে ওই টুথব্রাশ কোনো সমস্যাই করেনি। ভালোই ছিলেন। হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়। মাঝের সময়টায় ওই রোগী বিয়ে করেছেন। সংসার করেছন। দুই সন্তানের জন্মও দিয়েছেন।

তবে এখন অপারেশন হলেও ২০১৪ সাল থেকেই টুথব্রাশটি কষ্ট দিতে শুরু করে। তখন থেকেই পেটে ব্যাথা বাড়তে থাকে। কিন্তু রোগ ধরা যাচ্ছিল না। অবশেষে উদ্ধার হলো সেই যন্ত্রনাদায়ক টুথব্রাশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর