বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেই ডেঙ্গু রুগীর মৃত্যু

news-image

পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিপাশা পাল (১১) নামের ষষ্ট শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে মিয়াপুর হাই স্কুল এন্ড কলেজের ছাত্রী ও গাঙ্গুহাটি গ্রামের আনন্দ মোহন পালের মেয়ে।

বিপাশার দাদা নরেশ চন্দ্র জানান, গত এক মাস আগে বিপাশার গায়ে জ্বর হলে পাবনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গুর ভাইরাস পাওয়া যায়। গত সোমবার বিকালে জ্বর ভাল হলে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেন। বাড়ী আসার পর গত বুধবার রাতে তার শ্বাস কষ্ট বেড়ে যায়।

রাতেই তাকে গাঙ্গুহাটি কিডনি ফাইন্ডেশনে নিয়ে অক্সিজেন দিয়ে বাড়ী আনলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিপাশা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডেঙ্গু জ্বরের মা’রা যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় সাঁথিয়া উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে এডিস মশা আতংক বিরাজ করছে।

এ নিয়ে উপজেলায় ২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা’রা গেল। এর আগে উপজেলার ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা’রা যায়। সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান নিহতের বাড়ী পরিদর্শন করে ওই এলাকায় ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে