,

নিজেদের পরিণতি ভেবেই ইরানে হামলা চালাননি ট্রাম্প: বাকেরি

news-image

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইরানে অনুপ্রবেশকারী মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়ে পাল্টা হামলা চালায়নি। মার্কিন সেনাবাহিনী তাকে বুঝিয়েছিল যে তেহরানের ওপর হামলা চালানো হলে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) মোহাম্মদ বাকেরি বলেন, যখন মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় তখন ইরানের ওপর তৎক্ষণাৎ পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সেনাবাহিনী ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের ওপর হামলা চালানো হলে এর পরিণতি সম্পর্কে অবগত করেন।

বিশেষ করে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, যেসব দেশে প্রতিরোধকামী সংগঠনগুলো সক্রিয় আছে তাদের কাছ থেকে কি প্রতিক্রিয়া আসতে পারে সে বিষয়ে তাকে ব্রিফিং করেন।

তিনি বলেন, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারবেন না। শত শত মানুষের প্রাণহানি ঘটবে-এই অজুহাতে তিনি হামলা চালান নি বলে ট্রাম্প যে দাবি করেছেন তা ডাহা মিথ্যা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর