,

এখন আর প্রকাশ্যে চা খাই না: তাহেরী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আলোচিত ও সমালোচিত বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী বলেছেন আমি এখন ওয়াজ মাহফিলে প্রকাশ্যে চা খাই না। চা খেলে আবার কোন সমালোচনায় পড়ি। এই ভয়ে এখন আর মাহফিলে চা খাই না।

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, একটি মাহফিলে ২/৩ ঘণ্টা কথা বলতে হয়। কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। তারপরও এখন আর প্রকাশ্যে চা খাই না। কাউকে চা খাবেন, বলিও না। বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ জেলার মাধবপুরে নোয়াপড়া গ্রামে রায়হানীয়া দরবার শরীফে তিনি এই কথা বলেন।

এই সময় মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন, আমার বক্তব্য গুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হয়। পুরো বক্তব্য প্রকাশ করা হয় না। তার জন্য দায়ী কিছু ইউটিউব ভিত্তিক চ্যানেল। যারা অর্থ উপার্জন ও জনপ্রিয়তার জন্য এই কাজ গুলো করছে।

এসময় তিনি বলেন, কমপক্ষে ১৫টি ইউটিউব চ্যানেল আমি ইতিমধ্যে সনাক্ত করেছি, যারা আমার বিরুদ্ধে নিয়মিত অপ্রচার চালিয়ে যাচ্ছেন। আগামী ১০ দিনের মধ্যে এসব অপ্রচার বন্ধ না করলে তিনি আইনের আশ্রয় নিবেন বলে হুঁশিয়ারি দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর