রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইরিশদের হারিয়ে নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্কঃ বাছাইপর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ আসরের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। জিতলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ-এমন সমীকরণের ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে মাত্র ৮৬ রানের টার্গেট দেয় আইরিশ নারীরা।

টার্গেট খুব বড় না হলেও এ রান তুলতে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে মু্রশিদা খাতুন ও আয়েশা রহমান ২১ রান সংগ্রহ করে সহজ জয়ের আভাস দিলেও উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর বিপদে পড়ে যায় বাংলাদেশ। পরের ৯ রান যোগ হতে না হতেই টপঅর্ডারের ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশের নারী দল।

১৩ রান করা মুরশিদার পর একে একে সাজঘরে ফিরেন আয়েশা (৭), নিগার সুলতানা (১), ফারজানা হক (২)। এমন পরিস্থিতিতে রিতু মনিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সানজিদা ইসলাম।পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়ে রিতু (১৬) রান-আউট হলেও হাল ছাড়েননি সানজিদা। অপরাজিত ৩২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

এর আগে স্কটল্যান্ডের ফরথিলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে সাফল্য এনে দেন নাহিদা আক্তার। গ্যাবি লুইসকে সাজঘরে ফেরানোর পর আরেক ওপেনারকে আউট করেন জাহানারা। ৬ বলের ব্যবধানে দলীয় ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে আইরিশরা।এ চাপ থেকে দলকে বের করে আনতে পারেননি কোনো ব্যাটসম্যান। এক পর্যায়ে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পরে আইরিশরা। ষষ্ঠ উইকেটে ৩০ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এইমার রিচার্ডসন ও শওনা কাভানাগ।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড নারী দল।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন ফাহিমা। এছাড়া জাহানারা, নাহিদা, সালমা খাতুন ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড নারী দল: ৮৫/১০ (২০ ওভার) রিচার্ডসন ২৫; ফাহিমা ৪-০-১৮-৩

বাংলাদেশ নারী দল: ৮৬/৬(১৮.৩ ওভার) সানজিদা ৩২*, রিতু ১৬,

ফলাফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর