,

চট্টগ্রামে ৪টি ডার্ক রেস্টুরেন্ট থেকে ছাত্র-ছাত্রী আটক

news-image

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম চকবাজার থানাধীন (৪টি) ডার্ক রেস্টুরেন্টের গোপনীয় ছোট ছোট অন্ধকার কক্ষ থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশকিছু ছাত্র-ছাত্রীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগ।

সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) পিযুষ চন্দ্র দাস, বলেন, (৪ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের (৪টি) টিমকে দিয়ে চকবাজার থানাধীন মোড়স্থ আড্ডা, ড্রীমস, প্যারাডাইজ ও ফেইসবুক” নামীয় রেস্টুরেন্টগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালীন দেখা যায় রেস্টুরেন্টগুলোতে বিশেষ কায়দায় তৈরি ছোট ছোট কক্ষ অন্ধকার ও গোপনীয়। এসব কক্ষে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ফাঁকি দিয়ে বন্ধু-বান্ধুবীদের নিয়ে বর্ণিত রেস্টুরেন্টগুলোতে মূল্যবান সময় নষ্ট করছিল।

এসব আলো-আঁধারি রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন ধরনের অ’শ্লীল কার্মকান্ডে লিপ্ত হওয়ার সুযোগ পায় ছাত্র-ছাত্রীরা এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এ ধরনের অ’শ্লীল কর্মকান্ডের সুযোগ দিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

আটককৃত ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে অভিবাবকের নিকট হস্থানান্তর করা হয়। রেস্টুরেন্ট মালিকদের ভবিষ্যতে এ ধরনের অসামাজিক কার্যকলাপ হতে বিরত থাকা ও মিনি আলো-আঁধারি এবং কেবিনযুক্ত রেস্টুরেন্টের ব্যবসা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে এ ধরনের রেস্টুরেন্টে ব্যবসা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর