সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সরমংলা নদীতে বাঁধ নির্মাণে পানির নিচে অর্ধশত কৃষকের আমন চারা : ব্যাপক ক্ষতি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ওপড় দিয়ে বয়ে যাওয়া মৃত প্রায় সরমংলা নদীতে পুকুর খনন করে বাঁধ দেয়ায় খোর্দ্দ বেলাইচ-ি গ্রামের অর্ধশত কৃষকের রোপনকৃত আমন চারা ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগি কৃষকরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। সরেজমিনে গেলে দেখা যায়, মৃত প্রায় সরমংলা নদীতে এলাকার কৃষকরা আমন চারা লাগিয়েছে। জমিতে কোমর পানি ডুবে আছে আমন ক্ষেত।

এসময় ভুক্তভুগি কৃষক ও তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, এটা সরমংলা নদী। কয়েক বছর থেকে নদীটি খনন না করায়, গ্রামের কৃষকরা নদীতে আমন সহ বিভিন্ন সবজি চাষবাদ করেন। আমি ও এ বছর তিন বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। কিন্তুু গ্রামের আবুল হোসেন নদীর মধ্যে পুকুর খনন করে বাঁধ দেয়ায় পানির পথ বন্ধ করি দিয়েছে। এতে করে আমন ধান ক্ষেত ডুবে যাওয়ায় নষ্ট হচ্ছে। গ্রামের আর এক কৃষক ও ইউপি সদস্য মোখলেছুর রহমান বলেন, ওই ব্যক্তি কারো কথা শুনে না। আমি এ ঘটনায় তাকে বললে তিনি আমার কোন কথা শুনেনি।

কৃষকদের অভিযোগ সূত্রে জানাগেছে, সরমংলা নদ থাকলেও পানি না নেই। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমলে কিছুটা স্রোত দেখা দেয়। এছাড়া পুরো সময় ধরে মৃত থাকে সরমংলা নদী। এজন্য নদীর বুকে পরে থাকা জমি গুলো মালিকানা দাবী নিয়ে অত্র গ্রামের কৃষকরা বোরো-আমনসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। চলতি আমন মৌসুমে কৃষকেরা বৃষ্টির পানি বা মেশিন লাগিয়ে পানি দিয়ে আমন চারা রোপন করেন। তাদের লাগানো আপন ধানের চারা গুলো কেবলেই প্রান ফিরে পেয়েছে। মৌসুমে বৃষ্টির পানিতে নদীতে বুক মত পানি জমেছে। কিন্তু ওই গ্রামের আবুল হোসেন নদীর মধ্যে ভোগ দখল করে অবৈধ ভাবে একটি পুকুর খনন করেন। পুকুর দুই পার উচুঁ করে বাঁধ দেয়ায় নদীর পানি নিষ্কনের পথ বন্ধু হয়ে যাওয়ায় জলাবদ্ধতা তৈরী হয়েছে। এতে তলিয়ে গেছে কৃষকদের লাগানো কয়েক একর জমির আমন ক্ষেত।

এ ব্যাপারে অভিযুক্ত আবুল হোসেন বলেন, এ ঘটনায় ইউএনও স্যার পুলিশ পাঠিয়ে ছিলো। তারা পানি যাওয়ার ব্যবস্থা করতে বলে গেছে। আমি তিনটি বড় পাইপ নিয়ে এসেছি। পানি বের করার ব্যবস্থা করার জন্য।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক