,

আমাদের পরমাণু অ’স্ত্র নেই এটা মানতে পারছিনা: এরদোগান

news-image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আংকারাকে নিজস্ব পরমাণু অ’স্ত্র অর্জনে বারণ করছে পারমাণবিক শক্তিধর দেশগুলো, যেটা অগ্রহণযোগ্য।
বুধবার সিভাস শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকি অবজ্ঞা করে রাশিয়ার সঙ্গে যখন তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে, তখন তিনি এমন মন্তব্য করলেন।-খবর রয়টার্স ও এএফপির।তবে তুরস্ক পরমাণু অ’স্ত্র বানাতে চায় কিনা, তা পরিষ্কার করেননি তিনি। এরদোগান বলেন, বেশ কয়েকটি দেশের পারমাণবিক ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু আমাদের সেটা নেই। আমি এটা মানতে পারছি না।

তার মতে, বিশ্বে এমন কোনো উন্নত দেশ নেই, যারা এই অ’স্ত্রের মালিক না।১৯৮০ সালে পারমাণবিক অ’স্ত্রবিস্তার রোধ চুক্তিতে সই করেছে তুরস্ক। অবশ্য ১৯৯৬ সালে বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তিতে সই করে দেশটি। এতে যে কোনো উদ্দেশ্যে পরমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে।

ইসরাইলের মতো একই ধরনের সুরক্ষা পাওয়ার দাবি করছেন বলে আভাস দিয়েছেন এরদোগান।এই তুর্কি নেতা বলেন, আমাদের কাছেই ইসরাইল, প্রায় প্রতিবেশী। তারা এই অ’স্ত্রের মালিক হয়ে অন্য দেশকে আতঙ্কিত করে রেখেছে। কেউ তাদের স্পর্শ করতে পারে না।

বিদেশি বিশেষজ্ঞরা বলেন, ইসরাইল বড় ধরনের পরমাণু অ’স্ত্রভাণ্ডারের মালিক। পারমাণবিক ইস্যুতে অবৈধ রাষ্ট্রটি এক ধরনের অস্পষ্টতা বজায় রেখে চলছে। এই ধরনের সক্ষমতার কথা স্বীকার-অস্বীকার কোনোটাই করছে না দখলদার ইসরাইল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর