,

গুলশান হা’মলায় নি’হত জাপানিদের নামে হবে মেট্রোরেলের স্টেশন

news-image

ঢাকায় যে মেট্রোরেল হচ্ছে, তার স্টেশনগুলোর নাম গুলশান হা’মলায় নি’হত জাপানিদের নামে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে এই তথ্য জেনে বাংলাদেশের সিদ্ধান্তের প্রশংসা করেছেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে।

মালদ্বীপের রাজধানী মালেতে চতুর্থ ভারত মহাসাগরীয় সম্মেলনে বুধবার দুই প্রতিমন্ত্রীর বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ঢাকায় প্রথম মেট্রোরেলের কাজ চলছে জাপানি অর্থায়নে; জাপানের অনেক প্রকৌশলী ও কর্মীও এই প্রকল্পে কাজ করছেন।
‘
২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জ’ঙ্গি হা’মলায় নি’হত বিদেশিদের মধ্যে সাতজন জাপানি ছিলেন, যারা মেট্রোরেল প্রকল্পে সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।তারা হলেন- কোইও ওগাসাওয়ারা, হিরোশি তানাকা, নোবুহিরো কুরোসাকি, হিদেকি হাশিমতো, ওকামুরা মাকোতো, ইউকো সাকাই ও শিমোদায়রা রুই।

ঢাকায় চলমান মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।তোশিকো আবের সঙ্গে বৈঠকে শাহরিয়ার আলম জাপানের জনশক্তি আমদানির উৎস দেশ হিসেবে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির জন্য তাকে ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর