,

বোনের জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের

news-image

পাবনার চাটমোহরে শীলা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর পর বোনের জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নাঈম হোসেন নামে এক পোশাক কর্মীর।
তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। একই দিনে দুই ভাই-বোনের মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে উপজেলার গুনাইগাছা ইউপির চরপাড়া গ্রামে।

শীলা চরপাড়া গ্রামের আত্তাব আলীর মেয়ে ও উত্তর সেনগ্রাম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নাঈম একই গ্রামের আবদুল লতিফের ছেলে। সে গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতো।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, কয়েকদিন ধরে হালকা জ্বরে ভুগছিল শীলা। সোমবার রাতে হঠাৎ করেই অসুস্থতা বেড়ে গেলে স্বজনরা তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মা’রা যায় শীলা।

এদিকে শীলার মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর থেকে নাঈম বোনের জানাজায় অংশ নেয়ার জন্য বাড়ির পথে রওনা দেয়। বাসের অপেক্ষায় গাজীপুরের কাশিমপুর এলাকায় দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো নাঈমকে চাপা দিলে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃ’ত ঘোষণা করেন।একই দিনে একই পরিবারের দুই ভাই-বোনের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বারবার মূর্ছা যাচ্ছিলেন তাদের স্বজনরা।

এ ব্যাপারে উপজেলা ইউএনও সরকার অসীম কুমার জানান, ঘটনাটি শুনেছি। একই দিনে ভাই-বোনের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। দুটি পরিবারকে যতটুকু সম্ভব সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর