,

সারপ্রাইজ’ দিতে এসেছিল মেয়ে, গু’লি করে দিলেন মা!

news-image

নিজের ১৮ বছর বয়সী মেয়েকে গু’লি করলেন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের এক মা! আগন্তুক মনে করে ভয় পেয়ে তিনি তার মেয়েকে গু’লি করেন বলে জানিয়েছে মার্কিন পুলিশ।গু’লিবর্ষণকারী ওই মা জিরাড পুলিশকে জানিয়েছে, বাসায় তিনি একা ছিলেন, কারও আসার কথাও ছিল না। গত শুক্রবার রাত ৯টার দিকে তার মেয়ে যখন বাসার দরজা খোলেন তখন তিনি ৩৮ মডেলের বিশেষ এক রিভলবার দিয়ে গু’লি করেন। জিরাড পুলিশের প্রধান জন নোরম্যান মার্কিন সংবাদমাদ্যম টোয়েনন্টি ওয়ান নিউজকে বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে,আহত মেয়ে হান্নাহ জোন্স তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আমি বাসায় আসব, এ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি মনে করেছেন কেউ তাকে আঘাত করতে এসেছেন। আমি দরজা দিয়ে ঢুকলে তিনি জীননাশের আশঙ্কায় গু’লি করেন।’পুলিশ এই মায়ের নাম না প্রকাশ করলেও মেয়ের বর্ণনার মতোই ঘটনার বর্ণনা দিয়েছে। জন নোরম্যান বলেছেন, ‘আমরা তার বেড রুমের মেঝে থেকে রিভলবারটি উদ্ধার করেছি। এ সময় চারটি তাজা বুলেটও উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন মেয়েও। তিনি বলেন, ‘আহত হওয়ার পর আমি আমার ক্ষতস্থানে চাপ দেই, মাকে সাহায্য করতে বলি। আমি তাকে ৯১১ নম্বরে কল দিতে বললে তিনি চিৎকার করেন।’জোন্স জানিয়েছেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন যে গু’লিতে তার হাতের কনুই ভেঙে গেছে। চিকিৎসকরা তার হাতে অপারেশন শেষে ৮টি স্কু ও প্লেট বসিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ও যন্ত্রণাদায়ক যাত্রা ও আরোগ্য’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর