,

৩ নায়িকা নিয়ে আসছেন ‘সাহসী হিরো আলম’

news-image

বিনোদন ডেস্ক- সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আলোচনায় আলোচনায় ওঠে আসেন হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে উঠেছেন তিনি। সেসময় মিউজিক ভিডিওতে অভিনয়ের পাশাপাশি ‘মার ছক্কা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির মাঠেও নাম লিখিয়েছেন।

নানা খবরের পাশাপাশি এবার নতুন রুপে দর্শকের সামনে আসছেন হিরো আলম। নিজেই প্রযোজনা করছেন ‘সাহসী হিরো আলম’ নামের একটি সিনেমা। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ করে সম্পাদনার কাজও শেষ করেছেন। গণমাধ্যমকে হিরো আলম বলেন, ছবিটি আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেব। সেন্সর হলেই অক্টোবরে মুক্তি দেব। ছবির গল্প অনেক চমৎকার। আশাকরি দর্শকরা ছবিটি পছন্দ করবেন।

ব্যতিক্রমধর্মী সামাজিক প্রেমের গল্প নিয়ে ‘সাহসী হিরো আলম’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে জানান প্রযোজক। এ সিনেমায় কারা অভিনয় করছেন জানতে চাইলে হিরো আলম বলেন, হিরো আমি একাই। আর নায়িকা ৩ জন। তাদের মধ্যে পরিচিত মুখও আছে।

বোঝাই যাচ্ছে, কিছুটা চমক রেখে দিতে চান হিরো আলম। তবে, তিনি আশাবাদী তার সিনেমা দর্শক পছন্দ করবে। ‘সাহসী হিরো আলম’ সিনেমার পরিচালক এ আর মুকুল নেত্রবাদী। ছবির গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর