,

বোঝে না সে বোঝে না সিরিয়ালের’পাখি’র সংসারে ভাঙন

news-image

বিনোদন ডেস্ক- স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি চরিত্রের মাধ্যমে পরিচিত মধুমিতা সরকার। ২০১৫ সালে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

কিন্তু আর হয়তো একসঙ্গে থাকা হচ্ছে না তাদের! ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- এই তারকা দম্পতি তাদের ৮ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন। দু’জনে মিলে মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও বিচ্ছেদের বিষয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি সৌরভ-মধুমিতা। কেননা ব্যক্তিগত কারণকে তারা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছেন। কিন্তু বিবাহ বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানিয়েছেন এই দুই টেলি তারকা।

এ প্রসঙ্গে ভারতীয় এক সংবাদ মাধ্যমে মধুমিতা জানিয়েছেন, ‘আমরা প্রথমে ভাল বন্ধু তারপর স্বামী-স্ত্রী। আর স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হলে বা তাদের রসায়ন আগের মতো না থাকলে, শুধু লোক দেখানোর জন্য ভাঙা সম্পর্ক বয়ে বেড়ানোর কোনও মানে হয় না। আলাদা হওয়ার পর সৌরভের জীবনে ভাল কিছু হলে আমার যেমন ভাল লাগবে, আশা করি সৌরভেরও আমার জন্য একই অনুভূতি থাকবে।’

টেলিভিশন সিরিয়ালে কাজ করতে গিয়ে ২০১১ সালে পরিচয় হয় সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকারের। সেখান থেকেই শুরু ভালো লাগা ও ভালোবাসার। এরপর দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম। পরে বিয়ে করেন এই জুটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর