,

খালেদা জিয়ার মুক্তির পোস্টার লাগাচ্ছেন রিজভী

news-image

কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির পোস্টার নিজেই দেয়ালে দেয়ালে লাগালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে কয়েকজনকে নিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় পোস্টার সাঁটান তিনি।জানা যায়, বুধবার রাত ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উত্তরার বিভিন্ন সড়ক ও বিমানবন্দর এলাকায় রিজভীর নেতৃত্বে এই পোস্টার সাঁটানো হয়।

এ ব্যাপারে গণমাধ্যমে রিজভী বলেন, ‌দেশে রাজনীতি করার সুযোগ সীমিত। তার পরও সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করি। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা গণতন্ত্রের মা খালেদা জিয়া ভিত্তিহীন মামলায় কারাগারে। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্যই সরকার তাকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে আটকে রেখেছে। আমরা তার মুক্তি চাই।

বেগম জিয়া ও দলের জন্য ত্যাগী নেতা হিসেবে পরিচিত রিজভী। অসুস্থতা নিয়েও তিনি পড়ে থাকেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। লোকজন না পেলেও রাস্তায় একাই নেমে যান মিছিলে। এবার নিজেই পোস্টার লাগিয়ে নিজের ত্যাগী ইমেজকে আরও যেন ঝালিয়ে নিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর