,

মশা মারায় বরাদ্দ বাড়িয়ে ঢাকা উত্তরে ৩০৫৭ কোটি টাকার বাজেট

news-image

মশা নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ বাড়িয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৩০৫৭ কোটি ২৪ লাখ টাকার বাজেট দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার গুলশান-২ নম্বরে অবস্থিত নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন মেয়র মো. আতিকুল ইসলাম।

নতুন এ বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বাজেট ধরা হয়েছে ৪৯ কোটি ৩০ লাখ টাকা, যা ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বরাদ্দ থেকে ১৮২ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে এ খাতের সংশোধিত বাজেট বরাদ্দ ১৭ কোটি ৫০ লাখ টাকা।

মশা নিয়ন্ত্রণে যন্ত্রপাতিতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতির জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০ কোটি টাকা। এ খাতে ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বরাদ্দ ছিল ৮ কোটি টাকা। অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে এ খাতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বরাদ্দ বেড়েছে ২৫ শতাংশ।

ডিএনসিসির নতুন বাজেটের আকার ধরা হয়েছে ৩,০৫৭ কোটি ২৪ লাখ টাকা, যা ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে থেকে ১,২৩৪ কোটি ৬৩ লাখ টাকা বেশি। ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেট ১,৮২২ কোটি ৬৩ লাখ টাকা বেশি। নতুন এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১,১০৬ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছর থেকে ৩১৩ কোটি ৪০ লাখ টাকা বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর