,

মোদিকে বিষধর সাপ উপহার দেবেন এই পাক গায়িকা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। দু’দেশের উত্তেজনা কেবলমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। বরং, খেলাধুলা ও বিনোদন জগতের মানুষরাও ঢুকে পরেছেন এর মধ্যে।

দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের লোকজন একে অন্যকে সুযোগ পেলেই আক্রমণ করতে ছাড়ছেন না। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিলেন পাকিস্তানের গায়িকা রবি পিরজাদা। এই গায়িকা জানিয়েছেন, উপহার হিসেবে তিনি নরেন্দ্র মোদিকে বিষধর সাপ পাঠাবেন।

সাপ নিয়ে ছবি তুলে ইতোমধ্যেই তিনি সে ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি এগুলো মোদিকে উপহার হিসেবে পাঠাতে চান। তবে তার এসব ছবি দেখে তাকে পাল্টা আক্রমন করছেন নেটিজেনরা।

সম্প্রতি তার একটি ভিডিও দেখে বোঝা গেছে পাকিস্তান থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর তার রাগ। তিনি জানিয়েছেন, কোনভাবেই কাশ্মীরকে পাকিস্তানের কাছ থেকে কেড়ে নিতে দেবেন না।

তিনি আরও জানিয়েছেন, ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন। নাহলে ভারতের সীমান্তে গিয়ে সাপ আর কুমির ছেড়ে দিয়ে আসবেন তিনি। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, সে কথাও বলতে শোনা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর