,

রাজধানীতে চলবে শুধু এসি বাস

news-image

রাজধানীতে নতুন করে আর সাধারণ বাস-মিনিবাস (নন-এসি) চলাচলের অনুমতি দেওয়া হবে না। অনুমোদিত বাসগুলোর ব্যাপারেও নতুন চিন্তাভাবনা শুরু হয়েছে। আপাতত এসি বাস সার্ভিস চালুর অনুমতি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান বলেন, নন-এসি ও এসি বাসের ভাড়া নির্ধারণে পৃথকভাবে কাজ চলছে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক হয়েছে এবং আরও হবে। নতুন করে ঢাকার রাস্তায় নন-এসি বাসের রুট পারমিট দেওয়া হবে না। তবে বিদ্যমান বাস সার্ভিস চলবে। এসি বাসও নামবে। আর ঢাকায় বাস রুট নেটওয়ার্ক হবে। রুটভিত্তিক কোম্পানিতে চলবে বাস।

বর্তমানে এসি বাস চলছে সরকারি নীতিমালা ছাড়াই। নেই তাদের সরকারনির্ধারিত ভাড়ার হার। ইচ্ছামতো ভাড়া আদায় নিয়ে বাকবিতন্ডা হচ্ছে। সরকারের ব্যয়-বিশ্লেষণ কমিটি এখনো এসি বাসের ভাড়া নির্ধারণ করতে পারেনি। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, গাড়ির দাম ও মানের বিবেচনায় এসি বাসের ক্যাটাগরি ভিন্ন। এক গাড়ি দাম ৭০ লাখ তো আরেকটির দাম এক কোটি টাকা। ভাড়া নির্ধারণে ২১টি বিষয় বিশ্লেষণ করার কথা।

জানা গেছে, রাজধানী ঢাকায় কী পরিমাণ গাড়ি কোন রুটে চলবে তা নির্ধারণ করে ঢাকা মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি)। আরটিসির সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছে ঢাকা মহানগরীতে নন-এসি বাস রুটের পারমিট প্রদান বন্ধ থাকবে। বর্তমানে ৩৬৬টি রুটে ৬৩৮৯টি বাস ও ২৬২৮টি মিনিবাস চলাচল করছে। যানজটের কারণে ট্রিপের ঘাটতি এর বড় কারণ। এ ছাড়া চলাচলের জন্য তিন ধাপে চাঁদা দিতে হয়। অনেক কোম্পানি তাদের বাসের রুট পারমিটের মেয়াদ আবেদন করে বাড়িয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে নতুন করে নন-এসি বাসের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ আরটিসির বৈঠকে এ সংক্রান্ত অনেক প্রস্তাব নাকচ করা হয়।

আরটিসির সর্বশেষ সভায় বলা হয়, নতুন করে আর গাড়ি নামতে দেওয়া হবে না। ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা সচল রাখার স্বার্থে রুট পারমিটবিহীন গাড়ির রুট পারমিট পেতে আবেদন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির পক্ষ থেকে গাড়ির তালিকাসহ আবেদন পাঠায় আরটিসির কাছে। ওই তালিকায় ৮৩ রুটে ২৯৬৫টি গাড়ির রুট পারমিট না থাকার কথা জানা যায়। পরিবহন নেতারা এসব গাড়ির পারমিট পেতে অনুরোধ করে। পরে ডিএমপির ট্রাফিক বিভাগ ও মেট্রো আরটিসির উপকমিটি গাড়িগুলোর কাগজ যাচাই-বাছাই করে ৭১টি রুটে ১৬৯৯টি গাড়ির রুট পারমিটের সুপারিশ করে। এসব গাড়ি ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর