,

বিপিএল নিয়ে মন্তব্যে মাফ চাইলেন অর্থমন্ত্রী

news-image

বিপিএল হবে কি হবে না, এই মুহূর্তে এটা আমি বলতে পারবো না। তবে রাতে গণমাধ্যমে মেসেজ দিয়েছি। বলেছি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস আইসিসির সঙ্গে সাংঘর্ষিক কিছু না থাকলে অবশ্যই বিসিবি বিপিএল আয়োজন করবে। আর বিপিএল করলে আমরা সেখানে অংশ নেবো।’

অর্থমন্ত্রী বলেন, ‘বিসিবির এক নম্বর ও দুই নম্বর ব্যক্তি দেশে নেই। আমার যিনি প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করতেন তাকে ফোন করে জেনেছি, এরকম একটা সিদ্ধান্ত আসছিল। সেজন্যই আমার যে লোক সে ভেবেছিল এবার বিপিএল করতে দেবে না, সেখানে একটি ভুল বোঝাবুঝি ছিল।’

‘রাতেই গণমাধ্যমে মেসেজ দিয়েছি। বলেছি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই বিপিএল আয়োজন করবে এবং আমাদের আমন্ত্রণ জানালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশগ্রহণের জন্য সব সময় প্রস্তুত।’

বিপিএল নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিপিএল হবে না সেটা বলেছিলাম, আমি ক্রিকেট থেকে অনেক দূরে, আমার ভুলভ্রান্তি হতে পারে। আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজি নিয়ে বিপিএলে অংশ নেই। সেখানে বিদেশি প্লেয়ার প্রয়োজন হয়, সেখানে যা যা লাগে তার জন্য আমার একজন ফ্রেন্ড রয়েছে। তার কাছে জানতে চেয়েছিলাম তুমি কতটুকু রেডি। সে আমাকে জানায় এবার বিপিএল করতে পারবো না।’

‘কেন পারবো না জানতে চাইলে সে জানায় এক বছরে দু’টি বিপিএল হয় না, তোমরা একটি করে ফেলেছ। সেটা বিশ্বাস করে ঘটনার ভিতরে না গিয়ে বলেছি এ বছর বিপিএল হবে না।’ সূত্রঃ বাংলা নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর