,

তালাক দেয়ায় স্ত্রীর আ’পত্তিকর ছবি নেটে ছড়িয়ে দিলেন স্বামী

news-image

তালাক দেয়ায় স্ত্রীর আ’পত্তিকর ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন স্বামী। এমন অভিযোগে ব’খাটে ওই স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঢাকার আশুলিয়ায়। মঙ্গলবার ভোরে আশুলিয়া থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্তের পর বগুড়া সদর থানা এলাকা থেকে তাকে আটক করেছে।

আটক তানভীর হোসেন নাঈম বগুড়া জেলার সদর থানার ফুলবাড়ী গ্রামের আবু তালেবের ছেলে। আশুলিয়া থানার এসআই রাম কৃষ্ণ দাস জানান, ২০১৬ সালে তানভীরের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা না হওয়ায় চলতি বছরের আগস্ট মাসের ৯ তারিখ তাকে তালাক দেয় স্ত্রী।

কিন্তু তালাক দেয়ার পর থেকেই আগের ধারণকৃত বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে স্ত্রী ও তার পরিবারকে ব্ল্যা’কমেইল করতে থাকে তানভীর। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে ৩০ আগস্ট আশুলিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (৭১ নং) দায়ের করেন।

তিনি আরো জানান, আটকের সময় তানভীরের কাছ থেকে ২টি মুঠোফোন, একটি পেনড্রাইভ ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। এছাড়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, থানায় অভিযোগের পর থেকেই মুঠোফোনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আ’সামির অবস্থান শনাক্ত করে মঙ্গলবার ভোরে বগুড়া সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর