,

বানরের বাদরামিতে কুমারীই থাকতে হচ্ছে যে গ্রামের মেয়েদের

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মেয়ের বিয়ে প্রত্যেক বাবা মা-র কাছেই বিশেষ চিন্তা! মেয়ের বিয়ের জন্য পরিবারগুলির বিশেষ উদ্যোগ নেয়া হয়ে থাকে। ভারতের বিহারের ভোজপুরের পরিবারগুলিও এর বাইরে নয়। তবু বিয়ে হচ্ছে না ভোজপুরের কনেদের। এলাকার এই উদ্বেগের কারণ খুবই অদ্ভুত। বাঁনরের উৎপাত!

পটনা শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত ভোজপুর জেলা। এই জেলার রতনপুর গ্রামের অন্যতম সমস্যা বানর। জেলা ও রাজ্যের সংবাদমাধ্যমের খবরে প্রায়ই জায়গা করে নেয় রতনপুরের বাঁনরের উৎপাত। কিন্তু, এরমধ্যেই নজর কেড়েছে বাঁনরের উৎপাতে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে বরযাত্রী এসেছিল রতনপুরে। হইচইয়ের মধ্যেই একদল বানরের আক্রমণের শিকার হন বহু। নিহত হন একাধিক। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এছাড়াও বানরের উৎপাতে স্থানীয়দের সমস্যাও অজানা ছিল না। সব মিলিয়ে রতনপুরে বিয়েই বন্ধ হয়ে গেছে।

গ্রামের এক বাসিন্দা বলেন, কেউ বরযাত্রী নিয়ে আসছে না। আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে না। ওরা কুমারী থেকে যাচ্ছে।এমতাবস্থায় বানরের সমস্যা মেটাতে প্রশাসনের কাছে আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা