রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিঘ্রই ভারত-বাংলাদেশের মুদ্রার মান হবে সমান

news-image

বাংলাদেশি এক টাকা ১৪ পয়সায় মিলছে ভারতীয় এক রুপি। আর মাত্র ১৪ পয়সা বাড়লেই দুই দেশের মুদ্রার মান হবে সমান। তবে এতে কিছু সুবিধা থাকলেও, বৈদেশিক বাণিজ্যে ক্ষতিগ্রস্থ হতে পারে বাংলাদেশে।

জানা যায়, গত দুই মাস ধরে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য ক্রমেই কমছে। সেই তুলনায় বাংলাদেশি মুদ্রার অবস্থান ভালো জায়গায় রয়েছে। বর্তমানে এক ডলারের (ইউএসডি) বিপরীতে ভারতীয় রুপির দর দাঁড়িয়েছে ৭২.২৮ পয়সায়। পাশাপাশি টাকার বিপরীতে রুপির দরও কমে যাচ্ছে। বর্তমানে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে প্রায় ৮৬ রুপি।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ালেট ইনভেস্ট জানিয়েছে, টাকার বিপরীতে রুপির দর আরও কমতে পারে। তাদের ধারণা, ২০২৪ সাল নাগাদ রুপি ও টাকার মান সমান হতে পারে। কিংবা টাকার মান বেশি হতে পারে।

অর্থনীতিবিদরা বলছেন, টাকার বিপরীতে রুপির দর কমে যাওয়ায় বাংলাদেশ থেকে যারা বেড়াতে বা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের সুবিধা হলেও বৈদেশিক বাণিজ্যে ভারতের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাংলাদেশেরই।

জানা গেছে, ১৯৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর টাকা ও রুপির দর প্রায় সমান ছিল। এরপর থেকে পড়তে থাকে বাংলাদেশি টাকার দাম। এ বছর আগস্টের শুরু থেকেই ভারতীয় মুদ্রার অবনতি শুরু হয়েছে। গত দুই মাসে রুপির মান কমেছে প্রায় ১৫ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশের টাকা শক্তিশালী হওয়ায় রপ্তানি বাণিজ্যে দেশটির সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। যদিও ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে মিলছে বাড়তি সুবিধা। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় পণ্যের অবাধ আমদানি হলে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি আরও বাড়বে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ প্রকট হওয়ায় এর প্রভাব পড়ছে এশিয়ার একাধিক দেশের মুদ্রার ওপর। এর জেরেই ডলারের চাহিদা বেড়েছে। ফলে কমছে রুপির দর। একইসঙ্গে যুক্ত হয়েছে ভারতের শিল্পক্ষেত্রের মন্দা বাজারও। এছাড়া ভারতের শেয়ারবাজার সূচকের তীব্র হ্রাসও রুপির দরপতনে প্রভাব ফেলছে।

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর