,

প’রকী’য়া করায় স্ত্রীর হাত কে’টে ফেললেন স্বামী

news-image

জেলা প্রতিনিধিঃ নরসিংদীতে প’রকী’য়া করায় স্ত্রীর হাত কে’টে বি’চ্ছিন্ন করে ফেললেন বিষ্ণু সূত্রধর নামে এক ব্যক্তি। এ ঘটনায় গ্রেফতার বিষ্ণু সূত্রধর বুধবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্ত্রীর প’রকী’য়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে আদালতে জানিয়েছেন।

গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে স্ত্রী দীপা চন্দ্র সূত্রধরের (২৭) হাত কে’টে বি’চ্ছিন্ন করে দেন স্বামী বিষ্ণু সূত্রধর।এ ঘটনায় মঙ্গলবার রাতে দীপার ছোট ভাই রাজীব চন্দ্র সূত্রধর বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় বিষ্ণু সূত্রধরকে আ’সামি করে হ’ত্যা’চেষ্টা মামলা করেছেন। পরে ওইদিন রাতেই পুলিশ বিষ্ণু সূত্রধরকে গ্রেফতার করে।

আহত দীপা চন্দ্র সূত্রধর নরসিংদী পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য দিলীপ সূত্রধরের মেয়ে। তার স্বামী বিষ্ণু সূত্রধরের বাড়ি কুড়িগ্রামে।

তবে আহত দীপার পরিবারের দাবি, সম্প্রতি দীপার বাবা দিলীপ সূত্রধর বিজিবির সদস্য পদ থেকে অবসর নিয়ে পেনশনের কিছু টাকা পেয়েছেন। শ্বশুরের সেই টাকার প্রতি লোভ জন্মায় বিষ্ণুর। সম্প্রতি তিনি ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু দীপা এ কথা বাবাকে বলতে অস্বীকৃতি জানান। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিষ্ণু তার শ্বশুরবাড়ি নরসিংদীর পশ্চিম কান্দাপাড়ায় আসেন। রাতের খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবার সঙ্গে রাত ১টা পর্যন্ত আড্ডা দেন। রাত ৩টার দিকে আকষ্মিক বিষ্ণু চাপাতি দিয়ে তার স্ত্রী দীপার ডান হাতের বাহু থেকে কে’টে বি’চ্ছিন্ন করে ফেলে। এ সময় দীপা চিৎকার দিলে চাপাতির কোপ মুখের ডান গালে ও বাম হাতে লাগে। এতে গালের মাংসও কে’টে যায়।

চিৎকার শুনে বাবা দিলীপ সূত্রধর, মা অরুণা সূত্রধর ও ভাই রাজিব সূত্রধর এসে দীপাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর বর্তমানে তাকে ঢাকা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দীপা সূত্রধর বলেন, ঘুমের মধ্যে হঠাৎ বিষ্ণু চাপাতি দিয়ে আমার হাত কেটে ফেলে। তারপর সে আমাকে জবাই করতে চেয়েছিল, কিন্তু পারেনি। সেই আঘাতই আমার গালে ও বাম হাতে কোপ লেগেছে। বিষ্ণু আমাকে খুন করার পর আমার দুই ছেলে মেয়েকেও খুন করত।

দীপার ছোট ভাই ও মামলার বাদী রাজীব সূত্রধর বলেন, রাত ১টা পর্যন্ত দিদি ও জামাইবাবুর সঙ্গে আমি আড্ডা দেই। রাত ৩ টায় দিদির চিৎকারের শব্দ শুনে গিয়ে দেখি জামাইবাবু দিদির ডান হাত কেটে ফেলে দিয়েছে।

ঢাকা হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শরীফ বলেন, আহত দীপার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া তার মুখের ডান পাশে লম্বালম্বিভাবে মাংস আলাদা হয়ে গেছে। আর বাম হাতেও আঘাতপ্রাপ্ত হয়েছেন।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, এ ঘটনায় আহতের ছোট ভাই রাজীব সূত্রধর বাদী হয়ে হ’ত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন। বুধবার স্বামী বিষ্ণু রায়কে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উ’দ্ধার করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান বলেন, বুধবার বিকেলে গ্রেফতার বিষ্ণু সূত্রধর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। স্ত্রীর প’রকী’য়ায় ক্ষিপ্ত হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে বলে আদালতে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর