,

মালয়েশিয়ায় ফের গ্রেফতার ৪১ বাংলাদেশি

news-image

মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের আগেই গ্রেফতারের মুখোমুখি বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। প্রতিদিন কোথাও না কোথাও আটক হয়ে জেল জরিমানার সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা। বুধবার ৪ সেপ্টেম্বর সকালে পুত্রাজায়া ইমিগ্রেশনের অভিযানে ৪১ জন বাংলাদেশিসহ ৯১ জনকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার কাজাংয়ে নির্মিত ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এ কর্মরত শ্রমিকদের ভিসা না থাকার অভিযোগে গ্রেফতার করা হয় সবাইকে। অভিযানের সময় অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

অবশেষে আটক করা হয় বিভিন্ন দেশের ১৩১ জনকে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে বাংলাদেশের ৪১, ইন্দোনেশিয়ার ৩০, মিয়ানমারের ১৮ এবং ইন্ডিয়ার ২ জনকে গ্ৰেফতার করে ইমিগ্ৰেশন বিভাগ। আটককৃতদের অভিবাসন বিভাগের বিভিন্ন আইনে গ্রেফতার করে পুত্রাজায়া ও বুকের জলিল ক্যাম্পে হস্তান্তর করে।

উল্লেখ্য, গত আগস্টের ১ তারিখ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের ৭০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর