,

শিক্ষকদের সন্মানে ‘বখাটে স্টাইল’র চুল কাটাতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

news-image

লম্বা চুল, চুলে রঙ লাগানো, বখাটে স্টাইলের চুল কাটা ও দেশ বিদেশের বিভিন্ন মডেলদের অনুকরণ করে চুল রাখায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের ডাকে সাড়া দিয়ে চুল কাটাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ছাত্ররা। এসময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রায় অর্ধশত ছাত্র তাদের চুল কাটিয়েছেন নাপিত দিয়ে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে।

রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বুঝাতে সক্ষম হয়েছে এভাবে চুল স্টাইল করে কাটানো ঠিক না। ছেলেদের চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয় বখাটে স্টাইলের চুল কাটা। সবচেয়ে বড় কথা হলো, ছাত্ররা শিক্ষকদের সন্মানে সাড়া দিয়ে চুল কাটাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে। প্রায় অর্ধশত ছাত্রের চুল কাটানো হয়েছে। কোন ছাত্রের কাছ থেকে টাকা পয়সাও নেয়া হয়নি।

মাথার দুই পাশে খালি রেখে মাথার তালুতে বিদঘুটে স্টাইলের চুল রাখা এক ছাত্র জানান, আমি একজন পপস্টারের মডেলে চুল রেখেছি। স্যার আমাকে বলেছেন, এভাবে চুল রাখলে খারাপ দেখায়। মানুষের মাঝে আমার এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। স্যাররা বলেছেন, তাই কেটে ফেলেছি।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গোলাম মাওলা জানান, ক্লাশে গেলে শিক্ষার্থীদের বিদঘুট চুল কাটা অবস্থায় দেখতে খারাপ দেখায়। আমরা ছাত্রদের প্রেরণা জুগিয়েছি, চুলে এভাবে রঙ মাখলে তোমাদের বখাটে দেখায়। মানুষের মাঝে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়।

রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ বলেন, আমরা অবাক হয়েছি ছাত্রদের আন্তরিকতা দেখে। ছাত্রদের আমরা অনুপ্রেরণা দিয়েছি, তারাও বুঝতে পেরেছে এভাবে চুল কাটা ঠিক না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ফিরিয়ে আনার বিকল্প নেই। ছাত্রদের দেখাতে হবে ভদ্র-নম্র ও স্মার্ট। এভাবে চুল রাখা ধর্মীয়ভাবেও দৃষ্টিকটু।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর