,

অর্থমন্ত্রীর কথা ভিত্তিহীন, বিপিএল আয়োজনে কোনো বাধা নেই: শেখ সোহেল

news-image

স্পোর্টস ডেস্ক- সম্প্রতি বিপিএল গভর্নিং বডির পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএলের সপ্তম আসর শুরু হবে। কিন্তু নিলামের সময় পার হলেও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়নি। এরইমধ্যে গতকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্রাঞ্চাইজি মালিক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বললেন, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিপিএল এক বছরে দুইবার আয়োজন অসম্ভব।

অর্থমন্ত্রী বলেছিলেন, ‘বিপিএল আমার সময়ে তৈরি করা। আইনে আছে এক বছরে দুইবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।’ তবে আজ বুধবার বিসিবির পরিচালক শেখ সোহেল জানালেন ভিন্ন কথা। তিনি অর্থমন্ত্রী বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেন, বিপিএল আয়োজনে কোনো বাধা নেই। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কথা ভিত্তিহীন।

ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি শেষ। নতুন চুক্তি এখনো হয়নি। তাই টুর্নামেন্ট নিয়ে তাদের বলার এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিবি পরিচালক। ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথায় বোর্ড প্রভাবিত হয় না বলেও দাবি গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেলের।

ক্রিকেটারদের ব্যক্তিগত ইচ্ছায় দল পরিবর্তনের ইস্যু থেকে যে সমস্যার শুরু তা এখন বড় আকার ধারণ করেছে। সাকিব বেছে নিয়েছিলেন রংপুর রাইডার্স, তামিম খুলনাকে। বিপিএলকে বিতর্কিত করতে চায় এমন ক্রিকেটার ও দলকে শাস্তি দেয়ার হুশিয়ারিও দিচ্ছেন শেখ সোহেল। অর্থমন্ত্রীর বক্তব্যের পরও বিপিএল সিজন সেভেনের কার্যক্রম থেমে যাবে না। অক্টোবরের মধ্যে দলগুলোর সাথে চুক্তি আর ড্রাফট সম্পন্ন করতে চায় বিসিবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর