,

প্রতিশোধ নিতে ৩ বছর ধরে যুবককে তাড়া করছে কাক!

news-image

আন্তর্জাতিক ডেস্ক- কাকের ‘অত্যাচারে’ তিন বছর ধরে রীতিমতো ঘরবন্দী ভারতের মধ্যপ্রদেশের এক যুবক। শিবপুরী জেলার সুমেলা গ্রামের ওই যুবকের নাম শিব কেওয়াত। বাড়ি থেকে বের হলেই সব কাক এসে একযোগে তার ওপর আক্রমণ চালায়। শুনতে এই ঘটনাকে গল্প মনে হলেও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’।

প্রতিবেদনে বলা হয়, বছর তিনেক আগে একদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে শিব দেখেন একটি বাচ্চা কাক জালের মধ্যে আটকে পড়েছে। জাল সরিয়ে ছানাটিকে উদ্ধার করতে যান তিনি। কিন্তু তারের খোঁচায় গুরুতর জখম কাকটি মা’রা যায়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্য কাক এই দৃশ্য দেখে শিবের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের ধারণা হয় শিবই তাদের বাচ্চাকে মেরেছে। আর সেই রাগে শিবের উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে তারা। লাঠি হাতে বাড়ি থেকে বেরিয়েও নিজেকে বাঁচাতে পারেন না শিব।

আক্ষেপের সুরে শিব বলেন, ‘ওরা মানুষ হলে আমি বুঝিয়ে বলতাম। জানাতাম আমার কোনো দোষ নেই। ওদের বাচ্চাকে আমি বাঁচাতে চেয়েছিলাম। সেজন্যই লোহার জাল থেকে উদ্ধার করেছিলাম। কিন্তু তারের জালে অনেকক্ষণ ধরে আটকে বাচ্চাটি দুর্বল হয়ে পড়ে। তাছাড়া লোহার তারের খোঁচায় তার শরীরও ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল।’

নিজেকে নির্দোষ দাবি করে তিনি আরো বলেন, ‘তবে কাকেরা আমাকে কী করে এতদিন ধরে মনে রেখেছে এটাই বুঝে উঠতে পারছি না। ওরা যে এভাবে সবকিছু মনে রাখতে পারে তা বুঝতেই পারিনি। আশা করি কোনো একদিন ওদের হাত থেকে মুক্তি পাব।’ প্রতিশোধপরায়ণ কাকের দল হয়তো একদিন তাকে ক্ষমা করবে এমন আশা প্রকাশ করেন শিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর