,

ভারত ও পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা নেই: চীন

news-image

কাশ্মীর পরিস্থিতিতে ভারত-পাকিস্তান দুই দেশই একে অপরকে পরমাণু বোমার হুমকি দিচ্ছে। আর এরই মধ্যে চীন বলল, ভারত ও পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ বলে মনেই করে না তারা। এক বিজ্ঞপ্তি দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানান, চীন কখনই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ভারত ও পাকিস্তানকে স্বীকৃতি দেয়নি।

এমনকী উত্তর কোরিয়াকেও পরমাণু শক্তিধর দেশ বলে মনে করে না চীন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার কিম-জং-উনের বৈঠকের পরও তা মানতে রাজি নয় চীন। তিনি আরও বলেন, এই ব্যাপারে আমাদের অবস্থান কখনই পরিবর্তিত হয়নি। আগেও যা ছিল, এখনও তা আছে।

উল্লেখ্য, ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার তরফে নিউক্লিয়ার প্রসেসিং প্ল্যান্ট বন্ধ করার প্রস্তাব নাকচ করে দেওয়ায় আলোচনা ব্যর্থ হয়। ৪৮ সদস্যের পারমাণবিক সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তিতে প্রথম থেকে বাধা দিয়ে আসছে চীন।

এই বাধা দেওয়ার কারণ হিসেবে চীনের যুক্তি পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে এখনও স্বাক্ষর করেনি নয়াদিল্লি। ভারতের পর এনএসজি-র সদস্য হতে আবেদন জানায় পাকিস্তান। সেইসময় একইভাবে চীন প্রস্তাব দিয়েছিল এনএসজি-র সদস্য হতে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করতে হবে। তবেই তারা এনএসজি-র সদস্যপদ পাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর