,

টেস্টে নতুন টেস্ট জার্সি পেলো টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ সেপ্টম্বর থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষ পাঁচ দিনের টেস্ট ম্যাচে। একমাত্র টেস্টে নতুন জার্সি পড়ে খেলতে নামবে সাকিব-মুশফিকরা। ওয়ানডে ও টি-টুয়েন্টির মতো টাইগারদের টেস্ট জার্সিতেও থাকবে নাম ও নম্বর।

টেস্ট চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সাদা জার্সিতে নাম্বার যুক্ত করাটা বাধ্যতামূলক করেছে আইসিসি। সেই ধারাবাহিকতায় নিজেদের টেস্ট জার্সিতে নম্বর যুক্ত করে অনেক আগেই মাঠে নেমে পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের মত টেস্ট খেলুড়ে দেশগুলো। বাংলাদেশ এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে না নামলেও তার পোশাকি মহড়ার সুযোগ পাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। আর সেই উপলক্ষে হয়ে গেল টেস্টের নতুন জার্সির মহড়াও!

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তার আগে মঙ্গলবার নিজেদের নতুন জার্সি পড়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান টাইগার ক্রিকেটাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে একে একে সবাই তুলে গেছেন যার যার জার্সি পরিহিত ছবি।

রঙিন পোশাকের জার্সিতে যে নাম্বার ব্যবহার করেন ক্রিকেটাররা সেটাই থাকছে টেস্ট ক্রিকেটের জার্সিতে। যেমন সাকিব আল হাসান তার বিখ্যাত ‘৭৫’ নাম্বারটাই ব্যবহার করছেন এখানে। তেমনি মেহেদি হাসান মিরাজ ৫৩ কিংবা মাহমুদউল্লাহ রিয়াদ মাঠে নামবেন ৩০ নাম্বার সম্বলিত জার্সি পরে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর