,

হাসপাতাল অ্যাম্বুলেন্স দেয়নি, মৃ’ত মেয়ে কোলে নিয়ে রওনা দিলেন বাবা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ হাসপাতাল কতৃপক্ষ অ্যাম্বুলেন্স দেয়নি। তাই বাধ্য হয়ে সাত বছরের মেয়ের মৃ’তদে’হ কোলে নিয়েই হাঁটতে শুরু করেছেন অসহায় বাবা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার করিমনগর জেলায়।  হতভাগ্য ওই বাবার নাম সম্পত কুমার। তার বাড়ি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নিজের জেলা পেড্ডাপল্লির কুনাভরম গ্রামে। ঘটনাটি প্রকাশ হতেই হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রবল সমালোচনা করছেন বিরোধীরা।

স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল সম্পত কুমারের সাত বছরের মেয়ে কোমলতা। বাধ্য হয়ে তাকে করিমনগর জেলা হাসপাতালে ভর্তি করেছিলেন সম্পত। গত রোববার হাসপাতালে মা’রা যায় শিশু।

মেয়ের মৃ’তদে’হ নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন মেয়েটির বাবা। কিন্তু তা দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে। তাই মৃ’তদে’হ নিয়ে যেতে চাইলে বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসতে হবে। কিন্তু বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো টাকা ছিল না সম্পতের পকেটে।

তাই সন্তানের মৃ’তদে’হ বুকে জড়িয়ে হাসপাতাল থেকে ৫০ কিলোমিটার দূরের গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। রাস্তা দিতে কাঁদতে কাঁদতে মেয়েকে কোলে নিয়ে ফিরছিলেন সম্পত। কিছুটা রাস্তা যাওয়ার পর তাকে ওই অবস্থায় হাঁটতে দেখে কী হয়েছে জানতে চান এক অটো-চালক। পুরো বিষয়টি শোনার পর নিজের অটোতে করে সম্পতকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেন ওই অটো-চালক।

পরে সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রকাশ হতেই শোরগোল পড়ে যায় পুরো তেলেঙ্গানায়। এদিকে, পুরো বিষয়টি অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বরং ওই ব্যক্তি তাড়াহুড়া করছিলেন। তিনি নিজেই মেয়ের মৃ’তদে’হ হাসপাতাল থেকে বের করে নিয়ে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর