সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিকিনি লুকে’ নুসরাত ফারিয়া

news-image

শরীর ফিট রাখতে নিয়মিত ফিটনেস সেন্টারে যান হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জিমে অনুশীলনের সময় খোলামেলা পোষাকে এর আগেও ভক্ত-দর্শকদের সামনে হাজির হয়েছেন চলচ্চিত্রের এই অভিনেত্রী। এবার ইনস্টাগ্রামে ‘বিকিনি লুক’র একটি ছবি প্রকাশ করে আলোচনা-সমালোচনার জন্ম দিলেন ফারিয়া।

মঙ্গলবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনালী রঙয়ের বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। ঘন্টা কয়েকের মধ্যেই ছবিতে লাভ রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৩৫ হাজার। আর কমেন্টস পড়েছে দেড় হাজারেরও বেশি। কমেন্টে ফারিয়ার এমন পোষাকে ঘিরে নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা। সমালোচনা করেছেন তার শারীরিক অভিব্যক্তি ও বিকিনি লুকের।

এদিকে, শিগগিরই নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভারতের নির্মাতা রাজা চন্দের পরিচালনায় ‘ভয়’ শিরোনামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা।

ছবির গল্পে দেখা যাবে, অঙ্কুশ তার ক্যারিয়ার নিয়ে খুব খুশি। সুইমিং কোচ হিসেবে সে বেশ ভালো। কিন্তু এই প্রাণখোলা মানুষটির মধ্যে একটি ঘটনা মৃত্যু ভয় ঢুকিয়ে দেয়। আর সেখান থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করে তার অটিস্টিক বোনের শিক্ষিকা। এই শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে ফারিয়াকে।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে শাকিব-ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি। শামিম আহমেদ রনীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন, মিশা সওদাগর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান