,

কাশ্মীর ইস্যু: লন্ডনে ভারতীয় হাই কমিশনে হামলা পাকিস্তানিদের

news-image

কাশ্মীর ইস্যুতে ব্রিটিশ পাকিস্তানিদের বিক্ষোভে ফের উত্তপ্ত লন্ডনের রাজপথ। প্রায় ১০ হাজার পাকিস্তানি বংশোদ্ভুত বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা সেইসঙ্গে ভারতীয় হাই কমিশনে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিক্ষোভকারীরা ভারতীয় হাই কমিশনে হামলা চালিয়ে জানলার কাঁচ ভেঙ্গে দিয়েছে ।

জানা যায়, একদল ব্রিটিশ কাশ্মীরিদের আয়োজিত ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ পার্লামেন্ট স্কয়ার থেকে ডাউনিং স্ট্রিট হয়ে হাই কমিশনের বিল্ডিং-এর দিকে যায়। মিছিলের নেতৃত্বে ছিলেন কয়েকজন ব্রিটিশ লেবার সাংসদ।বিক্ষোভকারীদের হাতে ছিল পাক অধিকৃত কাশ্মীর ও খালিস্তানের পতাকা ও প্ল্যাকার্ড। মুখে ছিল ‘কাশ্মীরে গোলাগুলি বন্ধ হোক’, ‘কাশ্মীর নিয়ে জাতিসংঘের ব্যবস্থা নেওয়ার সময় এসেছে’, ‘কাশ্মীরে যুদ্ধ বন্ধ হোক’, ‘আজাদি’-র স্লোগান।

মিছিল শুরুর আগে ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কয়ারের মাহাত্মা গান্ধীর মূর্তির হাতে বসিয়ে দেওয়া হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পতাকা। এরপর ভারতীয় হাই কমিশনে গিয়ে ডিম, টমেটো, জুতো, পাথর, বোতল, ধোঁয়ার বোমা ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা।

এতে ভারতীয় হাই কমিশনের বেশ কয়েকটি জানলার কাঁচ ভেঙ্গে গেছে। সেই ছবি টুইট করে ভারতীয় হাই কমিশন জানায়, আজ লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে আরও একটা হিংসাত্মক প্রতিবাদ। প্রাঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেট্রোপলিটান পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে। এছাড়া লন্ডনের মেয়র সাদিক খান, যিনি নিজেও পাকিস্তানি বংশোদ্ভুত, টুইটে জানিয়েছেন, এই অগ্রহণযোগ্য আচরণের তীব্র নিন্দা করছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর