,

কাশ্মীর ইস্যু : আবদুল মোমেনকে কী বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী

news-image

ভারত শাসিত জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে শাহ মেহমুদ কুরেশি অবহিত করেন যে, ভারতের অবৈধ এবং একতরফা পদক্ষেপ জম্মু ও কাশ্মীরের বিরোধপূর্ণ অবস্থানকে বদলে দেবে যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ রেজুলেশনের লঙ্ঘন।

এসময় তিনি খাদ্য ও জীবন রক্ষাকারী ওষুধের মারাত্মক সংকট, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতা এবং ৩০ দিনের মতো অবরুদ্ধ অবস্থার কথা উল্লেখ করে কাশ্মীরের অবনতিশীল মানবাধিকার ও মানবিক পরিস্থিতি তুলে ধরেন। ‘অধিকৃত জম্মু-কাশ্মীরে’ ভারতের নেয়া পদক্ষেপ এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে।

এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর