,

ঘুমধুম সীমান্তে বিজিপির পুঁতে রাখা মাইন বি’স্ফোরণে রোহিঙ্গা নি’হত

news-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) পুঁতে রাখা মাইন বি’স্ফোরণে অজ্ঞাত পরিচয়ে এক রোহিঙ্গা যুবক নি’হত হয়েছেন।

মঙ্গলবার রাতে বিজিবির সহযোগিতায় সীমান্ত অঞ্চল থেকে নি’হত যুবকের ম’রদে’হ উ’দ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নি’হতের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রূ সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অঞ্চলের ৩৮-৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী তুইঙ্গাপাড়া এলাকায় এক যুবকের ম’রদে’হ পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে বিজিবির সহায়তায় কাঁটাতারের বেড়ার পার্শ্ববর্তী এলাকা থেকে নি’হতের ম’রদে’হটি উ’দ্ধার করে পুলিশ। তবে নি’হতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, ফোর্স নিয়ে মিয়ানমার সীমান্তের ঘটনাস্থল থেকে নি’হতের ম’রদে’হটি উ’দ্ধার করা হয়েছে। নি’হতের নাম-পরিচয় পাওয়া যায়নি।তবে ধারণা করা হচ্ছে, নি’হত যুবক রোহিঙ্গা। মিয়ানমার সীমান্তরক্ষীদের পুঁতে রাখা মাইন বি’স্ফোরণে তার মৃ’ত্যু হয়েছে। ঘটনাটি দু-একদিন আগে ঘটেছে বলে মনে হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে- মাইন বি’স্ফোরণে নি’হত যুবক মিয়ানমারের কোনো রোহিঙ্গা নাগরিক। সীমান্ত অঞ্চলে গেলে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বি’স্ফোরিত হয়ে তার মৃ’ত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর