,

শার্শায় স্বামীকে মামলায় ফাঁ’সিয়ে এসআই ও সোর্সের বি’রুদ্ধে স্ত্রীকে ধ’র্ষণের অভিযোগ

news-image

যশোরের শার্শা উপজেলায় এক ব্যক্তিকে মাদক মামলায় ফাঁ’সিয়ে তার স্ত্রীকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তার সোর্সের বি’রুদ্ধে। ওই নারী মঙ্গলবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ঘটনাটি সামনে আসে।

গত সোমবার দিবাগত রাতে উপজেলার গোড়পাড়া পুলিশ ফাঁ’ড়ির এসআই খাইরুল ইসলাম ও তার সোর্স কামরুল ইসলাম ওই নারীকে ধ’র্ষণ করেন। ভুক্তভোগী ওই নারী জানান, গত ২৫ আগস্ট রাতে তার স্বামীকে মাদক ব্যবসার অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে যান এসআই খায়রুল। পরদিন তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে আদালতে চালান করে দেন।

গত সোমবার রাত আনুমানিক ২টার দিকে এসআই খায়রুল ও তার সোর্স বাড়িতে গিয়ে ওই নারীকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে স্বামীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে এসআই খায়রুল ৫০ হাজার টাকা দাবি করেন। তবে মিথ্যা মামলায় জড়িয়ে আবার টাকা দাবি করা নিয়ে খায়রুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খায়রুল ও তার সোর্স তাকে ধ’র্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকেও মামলায় ফাঁ’সানোর হু’মকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই নারী।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে তিনি হাসপাতালে যান। এরপর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদের কাছ থেকে অনুমতি নিয়ে ওই নারীকে পুলিশ সুপার মঈনুল হকের অফিসে নিয়ে যান।

যশোরের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর