,

ডেঙ্গুর কাছে হার মানল অস্মিতা

news-image

টানা ছয়দিন লাইফ সাপোর্টে থেকে অবশেষে ডেঙ্গুর কাছে হার মানতে হলো ভিকারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অস্মিতাকে।

অস্মিতা সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের বিশিষ্ট কবি, ছড়াকার ও সংগঠক হেনা নুরজাহানের মেয়ে। তার বাবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এমআইএস অ্যান্ড আইসিটির ব্যবস্থাপক প্রকৌশলী আমানত মাওলা টিপু।

বুধবার সকাল ৭টায় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে অস্মিতা। অস্মিতার পৈতৃক বাসা ঢাকার আজিমপুরে। সম্প্রতি সে, তার বাবা-মা ও একমাত্র ছোটবোন ডেঙ্গু আক্রান্ত হয়। তাদেরকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে অস্মিতাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে ছিল সে।

অস্মিতার মৃত্যুর বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করে তার মামা বিশ্বনাথের কামালপুর গ্রামের ছাত্রনেতা হিমেল আহমেদ জানান, ঢাকার আজিমপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দফা জানাজা শেষে অস্মিতার লাশ সিলেটে নিয়ে আসা হবে৷ এখানে জানাজা শেষে আপার (হেনা নুরজাহান) ইচ্ছা অনুযায়ী হজরত শাহজালাল রহ. দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে তার লাশ বিশ্বনাথে নিয়ে আসা হবে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর