সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানব জীবনের সকল ক্ষেত্রেই রয়েছে ইসলামের সুস্পস্ট নির্দেশনা : সেলিম পারভেজ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ বলেছেন, ইসলাম মানবতার জন্য এক পূর্ণাঙ্গ ও শাশ্বত জীবন দর্শন। তাই মানুষের জীবনাচার আয়, ব্যয়, কল্যাণ, অকল্যাণ, জাগতিক এবং পরলৌকিক সকল ক্ষেত্রেই ইসলামের রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। তিনি বলেন, ইসলামী জীবন বীমা চালু হওয়ার ফলে পরিবারের সদদস্যদের আপদকালীন সঞ্চয় ও নিরাপত্তার একটি শরীয়তসম্মত পদ্ধতি অনুসরণের সুযোগ সৃষ্টি হয়েছে। আর বাংলাদেশে এই পথ দেখিয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানী।

মঙ্গলবার বিকেলে ফারইস্ট লাইফ ইনসিওরেন্স কোম্পানীর আশুগঞ্জ মডেল সাংগঠনিক অফিসের উদ্বোধন ও মরণোত্তর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।আশুগঞ্জ মডেল সাংগঠনিক অফিসের বিসি এন্ড ইনচার্জ নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ফারইস্টের কুমিল্লা ডিভিশনের ইভিপি এন্ড ইনচার্জ মোঃ মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি ওবায়দুল্লাহ, ফারইস্টের ব্রাহ্মণবাড়িয়া সার্ভিস সেন্টারের জেএসভিপি এন্ড ইনচার্জ মোঃ মিনহাজুর রহমান ও কসবা জোনের জেভিপি এন্ড ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া।

প্রধান অতিথির বক্তৃতায় সেলিম পারভেজ আরো বলেন, জীবনকে ঝুঁকিমুক্ত রাখা সম্ভব নয়, কিন্তু পারস্পারিক সহযোগিতা ও যৌথ নিশ্চয়তার মাধ্যমে সমাজের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি ইসলামী জীবন বীমা পদ্ধতি অবলম্বন করে জীবনকে সহজ, সুন্দর ও সফল করার প্রয়াস নিতে পারেন। সমাজের সবাই যখন এভাবে সৎকর্মে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তখন ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ এবং সর্বপরি জনজীবনে শান্তি ও সুখের সম্ভাবনা সৃষ্টি হয়। তিনি শিক্ষা বীমার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরে মরহুম হাবিবুর রহমান আকন্দের মরণোত্তর বীমাদাবির ৪ লক্ষ ৯৪৫ টাকার চেক তার স্ত্রীর হাতে তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে ফিতা কেটে মডেল সাংগঠনিক অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে